থ্রেড কি? “A thread is a lightweight sub-process.” বাংলাঃ থ্রেড হচ্ছে প্রোগ্রামে লিখা কোড অনুযায়ি কাজ করার কামলা। বেশির ভাগ ওয়েবসাইটেই সার্চ করলে থ্রেডের এই টাইপ সব উত্তর ই দিবে। থ্রেড জিনিসটা কি? বাংলা ভাষায় বলি? আচ্ছা? ধরেন আপনার আম্মা বলছে নিজের রুমটা গোছায় রাখ, সংসারের সব কাজ করতে করতে জীবনটা শেষ, এত পারব না, নিজের কাজ নিজে করবি। আপনার কাজঃ রুম গুছানো। কীভাবে গুছাবেন? (i) আগে বেড গুছাইতে পারেন (ii) পড়ার টেবিল গুছাইতে পারেন (iii) ঝাড়ু দিতে পারেন আপনার কাজ কিন্তু একটাই, (রুম গুছানো) কিন্তু এই কাজ করার জন্য নিজের সুবিধার্থে আপনি এভাবে ছোট ছোট ভাগ করে নিয়েছেন। যদি ধরে নেয় ( i ) , ( ii ), ( iii ) কাজ করতে আপনার প...