আসসালামু ‘ আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পোষ্টে আরেকটু নতুন কিছু লিখব ইনশাআল্লাহ। আমরা শিখে ছিলাম Layout এর ভিতর অনেক ধরনের View থাকে, তার মধ্যে যেটা TextView এটাই আমরা যেকোনো লিখা আমাদের App এ দেখানোর জন্য ব্যবহার করি, কিন্তু Default ভাবে লিখাটা অনেক ছোট থাকে, লিখার ব্যাকগ্রাউন্ড ডিফল্টভাবে দেয়া থাকে, এখন আমরা TextVIew এর কিছু কাজ নিয়ে আলোচনা করব, প্রথমেই নরমাল একটা TextView এর কোড দেখে নেই <TextView android:text="I got you a free hug. Surprise!" android:background="@android:color/darker_gray" android:layout_width="wrap_content" android:layout_height="wrap_content" android:textSize="45sp" /> কোডে আমাদের শুরুটা হলো <TextView এরপর আমরা এইখানে কি করতে চাই? একটা লিখা প্রিন্ট করাইতে চাই, তাই না? কোথায় প্রিন্ট করাইতে চাই? কোনো একটা android device এ। তাই এইবার লিখব android:t...