Skip to main content

এক্সেপশন ( Exception ) VS. এরর ( Error ) (post-2)


এক্সেপশন কি জিনিস এটা তো বুঝেছেন আশা করি। এখন এক্সেপশনের গুষ্ঠি সম্পর্কে একটু জানা দরকার। জাভাতে সকল ক্লাসের প্যারেন্ট ক্লাস কে ? জানা আছে?  উত্তরঃ অবজেক্ট ক্লাস। বাকি সব ক্লাস এই ক্লাসের চাইল্ড ক্লাস। এক্সেপশন ও একটা ক্লাস। তো এর আব্বু আম্মু কে ?
ফ্লো টা দেখেন একটু ভাল করে

Object class > Throwable class > Exception





এক্সেপশনের প্যারেন্ট ক্লাস  Throwable. Throwable এর বাচ্চা দুইটা।

১. এক্সেপশন ( Exception ) ২. এরর( Error )

এক্সেপশন আর এরর দুই ভাই, এক্সেপশন কোডে ভুল থাকার কারণে হয়,তাই কোডের মাধ্যমে  এক্সেপশন ঠিক করা সম্ভব, কিন্তু এরর হয় সিস্টেম রিসোর্স  এর কারণে। যেমনঃ র‍্যাম, হার্ড ড্রাইভ , প্রসেসর ইত্যাদি। এরর ঠিক করা যাবে না। আমরা যেটা ঠিক করতে পারব না আমরা সেটা নিয়ে আলোচনা করব না… :D


Exception এর বাচ্চা কাচ্চা অনেক, এই যে আমরা জাভা প্রোগ্রাম চলার সময় যে যে ধরনের  সমস্যার সম্মুখীন হই তারাই এক্সেপশন ও তাদের বাচ্চালোগ।


এক্সেপশন  ক্লাসের বাচ্চাদের দুই ভাগে ভাগ করা হয়। সবাই এক্সেপশনেরই বাচ্চা কিন্তু তাদের মধ্যেও দুইটা ভাগ, ঐ যে যেমন ধরেন সবাই মানুষ, কিন্তু ভাল মানুষ আর খারাপ মানুষ আর কি। এদের দুই ভাগ কীসের ভিত্তিতে এটা এখন  বলছি।

১. চেকড এক্সেপশন ( Checked Exception ) এবং
২. আনচেকড এক্সেপশন ( Unchecked Exception )



চেকড এক্সেপশনঃ  ধরেন কোডে ভুল আছে বা ঝামেলা আছে যারা কম্পাইল করার সময় ই ধরা পরে তারা চেকড এক্সেপশন। বা কম্পাইলার যে ভুলগুলো চেক করতে পারে তারা চেকড এক্সেপশন।

 

আনচেকড এক্সেপশনঃ আর যারা কম্পাইলারের কাছে ধরা খাই না তারাই আনচেকড এক্সেপশন। মানে কম্পাইল করার সময় দেখাবে তোমার কোড দুধে ধোয়া তুলসি পাতা, কিন্তু রান করতে গেলেই ধরাটা খেয়ে যাবেন । মানে যে এক্সেপশন গুলো রানটাইমে ধরা পরে তারা আনচেকড এক্সেপশন, কারন এই বাচ্চাগুলারে কম্পাইলার চেক করতে পারেনাই। বাবু গুলারে রানটাইম এক্সেপশন ও বলা হয়।



একটা কোড আগে কম্পাইল হয়, কম্পাইলার  Ok  বললে Then রান হয়।

এক্সেপশনের বাবুগুলারে (Child class gulare) দেখতে চান?

 



এক্সেপশনের আরও চাইল্ড ক্লাস আছে, ওরা একটু লজ্জা পাচ্ছে, পরের পোস্টে দেখাব, ভাল থাকবেন...।





<-Previous Topic                                                                                           NEXT
 
Move to:
Post 7              Post 8
Post 6              Post 9
Post 5 
Post 4
Post 3 
Post 2 
Post 1

Comments

Popular posts from this blog

IELTS Spoken Class Adminssion Scenario - 01

.......  Student: Hello, May I come in, sir ? Optional (student): May I sit ? Sir:  Please have a seat. Sir: How may I help you, Sir ? Student: I would like to admit in your spoken course. Sir: Oh sure. Student: How many days are there in a week ? Sir: There are three classes in a week. Student: What time do you offer class ? Sir: We have class at 11am / 4pm / 6pm / 8pm

Php Learning Time

 Differences of explode( ) and implode( ) in php: explode: একটা স্ট্রিংকে কোনো একটা সেপারেটরের বেসিসে অ্যারেতে কনভার্ট করে, যেমন  <?php $text="Hello How are you?"; print_r(explode(" ",$text)); ?> This will give output of  Array (     [0] => Hello     [1] => How     [2] => are     [3] => you? ) Differences of array_splice( ) and array_slice( ) ধরেন আসল অ্যারে হচ্ছে    $arr =[ "Hello" , "this" , "is" , "test" , "text" ];    এখন এটাকে স্লাইসিং করার জন্য আমরা উপরের দুইটা মেথড ই ব্যবহার করতে পারি , কিন্তু array_splice এটা ইউজ করলে অরজিনাল array ও চেঞ্জ হয়ে যাবে, মানে যদি আমরা এভাবে লিখি  $var2 = array_splice ( $arr , 0 , 2 );   তাইলে $var2 এর ভিতরে থাকবে ["Hello" , "this"] ,  আর অরজিনাল array তে বাকি থাকবে ["is", "test", "text"] কিন্তু যদি আমরা ইউজ করি তাহলে অরজিনাল array আগের মতোই থাকবে পাশাপাশি $var2 এর মধ্যে ভ্যালু গুলা এসে পড়বে  Array (     [0] => ...