<-Previous Topic
এখন আমরা ক্যাচ , থ্রো খেলা সম্পর্কে জানব। আমাদের প্রোগ্রামে যখন কোনো ভুল হয় তখন কী ধরনের ভুল বা এক্সেপশন হইসে এটা জাভা থ্রো করে, আবার জাভার ই ক্যাচ মেকানিজম সেই থ্রো করা এক্সেপশনকে রিসিভ করে প্রিন্ট করে। তো ভালইতো জাভা ভুলটা জানিয়ে দিচ্ছে, তাহলে আমাদের এক্সেপশন হ্যান্ডেলিং নিয়ে এতো লাফালাফি করার কি দরকার???

জাভা
জানিয়ে দিচ্ছে ভাল কথা, কিন্তু যখন ই জাভার ক্যাচ মেকানিজম চলবে তারপরেই আমাদের প্রোগ্রামটা
বন্ধ হয়ে যাবে, যাতে আমাদের প্রোগ্রাম বন্ধ না হয় তাই আমরা নিজের মতো হ্যান্ডেল করব।
জাভা
ক্যাচ করলেই প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে, মনে রাইখেন (আউট)।
ক্যাচ
, থ্রো নিয়ে আমরা চার ভাবে খেলতে পারি। যেমনঃ
১.
জাভা থ্রো করবে -> জাভা ক্যাচ করবে(এক্ষেত্রে প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে)
২.
জাভা থ্রো করবে -> কিন্তু আমরা ক্যাচ করব
৩.
আমরা থ্রো করব -> জাভা ক্যাচ করবে (এক্ষেত্রে প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে)
৪.
আমরা থ্রো করব -> আমরা ক্যাচ করব
এখানে
কি থ্রো করার কথা বলা হচ্ছে এটা বুঝছেন তো? এক্সেপশন থ্রো করার কথা বলা হচ্ছে।
তো
এক্সেপশন ক্যাচ করবো কিভাবে? কম্পিউটারের ভিতর হাত ঢুকিয়ে দিব? নাহ, এক্সেপশন তো একটা ক্লাস তাই ঐ ক্লাসের একটা
অবজেক্ট বানিয়ে অব্জেক্টের মাধ্যমে ক্যাচ করবো।
যেই ৪ ধরনের খেলার কথা বলেছি, এগুলার কোড নিয়ে প্রাকটিক্যাল খেলা পরের পোষ্টে ।।
যেই ৪ ধরনের খেলার কথা বলেছি, এগুলার কোড নিয়ে প্রাকটিক্যাল খেলা পরের পোষ্টে ।।

nice explanation
ReplyDeleteThanks for commenting vai, kichu na bujhleu boilo, amar kothao vul hoileu boilo
Delete